post_top_ad

কলকাতার চিৎপুরের ১১, নম্বর নবাবপট্টির রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড।

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৫ অপরাহ্ন
কলকাতার চিৎপুরের ১১, নম্বর নবাবপট্টির রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড।

আজ ৬ই সেপ্টেম্বর রবিবার, কলকাতার চিৎপুরে ,দুপুর ১২ টার আশপাশে এক রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে, এবং এই অগ্নিকাণ্ডের ফলে আশপাশের কয়েকটি কারখানাতেও আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে । এলাকায় চাঞ্চল্য।  ওটা এলাকা কালো ধোঁয়ায় ভরে গিয়েছে।

স্থানীয়রা খবর দেন  দমকলে ও  থানায়, সাথে সাথে ঘটনাস্থানের পৌঁছায় দমকলের পাঁচটি ইঞ্জিন এবং পুলিশ অফিসারেরা, দমকলের অফিসাররা তৎক্ষণাৎ আগুন নেভানোর কাজে নেমে পড়েন, কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। একের পর এক আগুন রাসায়নিক কারখানা থেকে অন্যান্য কারখানায় ছড়িয়ে পড়ে,

তবে অগ্নিকাণ্ডের ফলে কোন হতাহতের খবর পাওয়া যায়নি, কিভাবে দুর্ঘটনা ঘটলো অফিসাররা এবং দমকল কর্মীরা খতিয়ে দেখছেন, চেষ্টা চালাচ্ছেন আগুন নিয়ন্ত্রণে আনার। ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি, আগুনের তীব্রতা দেখে যাচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হতে পারে। এলাকাটি প্রশাসনের তরফ থেকে ব্যারিকেড দিয়ে ঝেড়ে দিয়েছেন এবং দমকল কর্মীরা আপ্রাণ চেষ্টা করছেন আগুন নেভানোর।

রিপোর্টার সমরেশ রায়  ও শম্পা দাস, কলকাতা,  পশ্চিমবঙ্গ

post_bottom_ad