post_top_ad

মনোহরদীতে সার ডিলার ও বিক্রয় গুদাম পরিদর্শনে ইউএনও

মোঃ এমরুল ইসলাম নরসিংদী (মনোহরদী) প্রতিনিধি
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৪ অপরাহ্ন

কৃষকদের কাছে সময়মতো ও সরকার নির্ধারিত মূল্যে সারের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত এবং সারের কৃত্রিম সংকট রোধে নরসিংদীর মনোহরদীতে বিভিন্ন সার ডিলার ও বিক্রয় গুদাম পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসান।


সোমবার(৭ সেপ্টেম্বর) মনোহরদী পৌরসভা, চালাকচর ও কৃষ্ণপুর ইউনিয়নের বিভিন্ন সার ডিলার ও বিক্রয় গুদাম পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে ইউএনও সার মজুত, বিক্রয় কার্যক্রম এবং সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার সরবরাহের বিষয়টি খতিয়ে দেখেন। এ সময় তিনি ডিলারদের সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি, যথাযথভাবে মজুত সংরক্ষণ এবং কৃষকদের কাছে সময়মতো সার পৌঁছে দেওয়ার নির্দেশনা দেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কৃষকদের স্বার্থে সারের সরবরাহ ও বিক্রয় কার্যক্রম নিয়মিত মনিটরিং করা হবে। কেউ কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধভাবে সার মজুত কিংবা সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে সার বিক্রি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা রুনা আক্তারসহ অন্যান্য দায়িত্বরত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

post_bottom_ad